দেখতে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মত দেখতে এমন এক মানুষ কোলকাতা বইমেলায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিএসএনএল এ কর্মরত কর্মী এমন তথ্যই পূর্বে মিডিয়ারা জানিয়েছিলেন তবে বর্তমানে বিএসএনএল এর কর্মী সংকোচ মনে মনে হয় ভদ্রলোককে আর্থিক অনটনে ফেলেছে৷
রবীন্দ্রনাথের মতনই বড় বড় চুল দাড়ি। তিনি হলেন হেদুয়ার বাসিন্দা সোমনাথ ভদ্র, স্ত্রী এবং মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। সেই ছোট ঘর থেকে বিশ্বের দরবারে তাকে এনেছে তার এই রূপ।
তার সঙ্গে রবীন্দ্রনাথের কোন সম্পর্ক নেই। তবে ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীত শুনে শুনে তাঁর বড় হয়ে ওঠা। আস্তে আস্তে ছোট থেকে যখন তিনি বড় হচ্ছেন তিনি বুঝতে পারছেন তাকে দেখতে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মত লাগছে। তিনি অবশ্য চেয়ে ছিলেন তার চুল দাড়ি কেটে ফেলতে, তবে রামকৃষ্ণ মঠের এক মহারাজ তাকে অনুরোধ করেছিলেন এগুলো যেন তিনি বাড়তে দেয় তাকে দেখতে বেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই লাগছে।
এমন একই রকমের দেখতে অনেক মানুষ পাওয়া যায়। তবে এমন বিশ্বকবির সঙ্গে এতটা মিল যার সঙ্গে আপনি যদি রাস্তায় মাঝ পথে চলতে চলতে এমন মানুষটিকে দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই সেলফি তুলতে ভুলবেননা রবীন্দ্রনাথের কাছাকাছি নাইবা যেতে পারলেন কিন্তু সোমনাথ বাবুর সঙ্গে একটা সেলফি তোলা থেকে নিজেকে কিছুতেই বিরত রাখবেন না।


সাহিত্যপ্রেমী মানুষদের সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ বোধ করেন তাই ওনাকে অনেকেই কলেজস্ট্রীটের বইপাড়ায় দেখেছেন৷
এবছর প্রায় প্রতিদিনই কোলকাতা বইমেলায় সোমনাথ ভদ্র মহাশয় উপস্থিত ছিলেন৷ বয়সের কারনে একটু মৃদু পদক্ষেপ হলেও ছবি উঠেছেন, কৌতুহল মিটিয়েছেন বহু অনুরাগীর সঙ্গেই৷
ভালো থাকুন সুস্থ থাকুন সোমনাথবাবু এই কামনা করি৷