নিজে সব দায়িত্ব নেবেন কেন?

আমি বীমা ব্যবাসার সাথে যুক্ত এই কথা শুনে অনেকে আমায় এড়িয়ে চলে, একথা জেনে আমি নিজে গর্ব অনুভব করি। সবাইকে বলি ,আমি প্রিমিয়াম আনতে তোমাদের বাড়ি প্রতি মাসে নির্লজ্জের মত আসি বলে , তোমার স্ত্রী-সন্তানকে তুমি না থাকা কালীন নির্লজ্জের মত অন্যের বাড়ির দরজায় ঘুরতে হবে না। মানুষের এই উপকার করি তাই সবাই আমায় এজেন্ট বলে দূরে সরিয়ে রাখে। অসুবিধা নেই আপনি যেমন আপনার কাজের পারিশ্রমিক পান, তেমনি আমিও আমার কাজের বিনিময়ে কমিশন পাই। তাই দিয়ে আমার সংসার চলে। সরকার তা নির্ধারণ করে দিয়েছে সেই টাকার পরিমাণ কত হওয়া উচিত। যেমনটা আপনার স্যালারিও আপনার উপরের কর্তৃপক্ষ নির্ধারণ করেন। অনেকে হয়ত আপনার আয় কত সেটা জানেন, তেমনি আপনার কাছে একটি বীমা করে আমার আয় কত হল সেটাও হয়ত আপনি জানতে পারেন । তবে মনে রাখবেন আপনার উপার্জনের থেকে সঞ্চয় ও সুরক্ষার জন্য টাকা আমি নিয়ে থাকি।  তাই বলার, আমার শুধুমাত্র আয় থেকে ভাগ চাইবেন না ।