কারোও অনুগ্রহের তোয়াক্কা করেন না, চেহারার চাকচিক্যতেও যথেষ্ট সৌখিনতা রয়েছে৷
আমি পাড়াগেঁয়ে লোক ভাবলাম বাংলা বুঝবে কিনা, তাই বহুদিন আগে ঢাকুরিয়া রামকৃষ্ণ মিশনে পড়া স্পোকেন ইংলিশে বলার চেষ্টা করলাম৷ এর আগে আমার এই ভাষায় দুএক জন ভদ্র দেখতে মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বলাবাহুল্য ওরা বুঝতে পেরেছিল আমি বাংলায় স্বাচ্ছন্দী৷
যাইহোক বললাম
💁 Good Afternoon
উত্তর আসল
🐦 Yes, Very Good Afternoon.
Where are you coming from?
এতদ্রুত উত্তর আসায় ঘাবড়ে গিয়ে বললাম আপাতত সো ..সোনারপুর৷
🐦 Why did you come here?
এর উত্তর টা আমার বিদ্যায় সাজাতে দেরি হচ্ছে দেখে শালিক বলল
🐦 বুঝেছি আপনি বাংলাই জানেন আর নক্সা করে ইংরাজী বলার চেষ্টা করেন! বাদ দিন এখানে মরতে এসেছিলেন কেন?
সত্যি শালিকটা রীতিমত বাগ্মী ও মুখরা টাইপের৷ ভাবলাম লোকে বলে জোড়া শালিকই শুধুমাত্র আনন্দের মূহুর্ত তৈরী করতে পারে৷ সত্যিই এ বেটা একা একা ঘুরছিল, আমার শনি আজ চরমে উঠেছে এর সঙ্গে আলাপ করতে গিয়ে৷
💁 না মানে একটু ... চিকিৎসার প্রয়োজনে কোলকাতা ....
🐦 বুঝেছি, স্বপ্ন দেখেন?
💁 না, স্বপ্নদোষ নেই আমার৷
🐦 ধুরর মশাই Dream
💁 ও, দেখতাম সরকার পরিবর্তনের আগে, এখন যা দেখি বাস্তবে ৷
🐦 Good, বলুনতো আমি একা কেন?
💁 কি মুশকিল তা আমি কি করে বলব, আমি শুধু ভাবছি আপনার সঙ্গে একা এই অবস্থায় দেখা হয়েই আমার দুর্ভোগের সূচনা৷
🐦 কখনই না, আপনি স্বপ্ন দেখা বাদ দিয়েছেন মানেই আপনার দুরাবস্থা অনেক আগেই শুরু হয়েছে৷ শুনুন আমাদের নামে মনুষ্যমহলে যা রটনা তার একটাও সঠিক নয়!
জোড়া শালিক দেখা ভালো এটা ঠিক কিন্তু সেটা শালিক কেন যে কোনও প্রাণীই জোড়া ভালো৷ তবে Male Female হতে হবে শুধু তাই নয় তাদের মধ্যে ভালোবাসা থাকতে হবে৷ আর এসব আপনি বুঝবেনই বা কি করে, আমি এক Male বন্ধুকে নিয়ে চা বিস্কুট খেতে এলেও তো কপালে মাথা ঠোকা শুরু করে দেবেন৷ এদিকে আমার তখন যায় যায় অবস্থা!
💁 কেন?
🐦ধুরর৷ ছেলেতে ছেলেতে কি হয়! স্ত্রীওলোজী পড়েছেন?
💁 সেটা আবার কি?
ক্রমশ ......
© তুহিন শুভ্র মণ্ডল

0 Comments