অনলাইনে দিন সব বীমার প্রিমিয়াম
লেখনীঃ তুহিন শুভ্র মণ্ডল
কোনও সূচনার মধ্যে না গিয়ে বলি যদিও এল আই সি এপ্রিল ও মে মাসে যাদের প্রিমিয়াম ডিউ ডেট পড়েছে তাদের জন্য ৬০ দিন সময় বাড়িয়েছে ।এই সময়ের মধ্যে প্রিমিয়াম দিলে এল আই সি কোনও ইন্টারেস্ট কাটবে না। তবুও প্রিমিয়াম তো দিতেই হবে। আবার এদিকে করোনার কারনে ঘর বন্দী আমরা সবাই। এজেন্টরাও বাড়িতে টাকা নিতে আসছে না। কারন অফিসও ঠিক ঠাক খলা নেই। অফিসার ও কর্মীরা যাতায়াতের অসুবিধার কারনে অফিসে ঠিক ঠাক আসতে পারছেন না। অগত্যা আপনার সঞ্চয় গুছিয়ে রাখার জন্য আপনি নিজে সতর্ক হচ্ছেন। তাই বলি এল আই সি এর টাকা আপনি ঘরে বসেই অনলাইন পেমেন্ট করতে পারবেন। সোজা নীচের লিঙ্কে ক্লিক করুন...
খুলে যাবে এই নতুন ইন্টারফেশ ...
পলিসি ডিটেইলস টি ভরার পর আপনি যেকোনো পদ্ধতিতে জমা করতে পারবেন টাকা।।
এ পদ্ধতি যদি আপনার কাছে কঠিন মনে হয়, তবে বর্তমানের বহুল প্রচলিত টাকা লেন দেনের অ্যাপ পেটিএম বা ফোন পে যা আপনার ফোনেই আছে, তার মাধ্যমেও জমা করতে পারবেন এল আই সি সহ সমস্ত বীমা সংস্থার টাকা।
ফোন পে এর মাধ্যমে আপনি ১৮ টি জীবন বীমা সংস্থা (এল আই সি সহ ) এবং ৫টি সাধারণ বীমা সংস্থার টাকা জমা দিতে পারবেন। কোন অপশানে গেলে দিতে পারবেন তা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে দেখে নিন...
ইন্সিওরেন্স প্রিমিয়াম অপশনে যাবেন।
এর মধ্যে আপনি এস বি আই লাইফ, এইচ ডি এফ শি লাইফ, এডেলঅয়াইস টোকিও লাইফ, ইত্যাদি প্রায় পরিচিত সব সংস্থা পাবেন।
এল আই সি র ক্ষেত্রে শুধু মাত্র পলিসি নাম্বার ও ইমেইল দিতে হবে। ইমেল চাইবে কারন ওরা রসিদ টা মেইল এও পাঠাবে...
লেন দেন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে নিচে ভিউ রিসিপ্ট অপশন পাবেন। সেখানে ক্লিক করলে রসিদ ডাউনলোড অপশন ও পাবেন। যদিও আপনি মেইল এও রসিদ পাবেন।
রসিদ টি দেখতে এমন...
এবার আসুন পে টি এম এর মাধ্যমে কেমন ভাবে দেবেন বীমার টাকা।।
এখানে আপনি ২২ টি বীমা সংস্থা এল আই সি সহ , ১০ টি সাধারণ বীমা সংস্থা ও ২ টি স্বাস্থ্য বীমা সংস্থার প্রিমিয়াম জমা করতে পারবেন।।কন অপশনে গেলে টাকা জমা করতে পারবেন দেখে নিন নিচে...
তবে যদি আপনার পি এল আই বা পোস্টাল বীমা করেন তাহলে আপনি এই সমস্ত মাধ্যমে প্রিমিয়াম জমা করতে পারবেন না সে ক্ষেত্রে আপনি সোজা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন...
আপনি দেখতে পাবেন এই রকম একটা ইন্টারফেস ...
ভাল থাকবেন । সুস্থ থাকবেন। বাড়িতে থাকবেন। কারন করোনার প্রসার বাড়ছে।।















0 Comments