করোনাঃ আপনি থাকছেন স্যার
আমি কোনও ভূমিকা না করেই বলছি কয়েকটি কথা ।
# লকডাউন সারা জীবন কোনও সরকার চালাতে পারবে না।
# ভ্যাক্সিন আবিষ্কার হতে বহু দেরি আছে।
# ভ্যাক্সিন আবিষ্কার হলেও তা ভারতে আসতে আরও দেরি আছে , যদি আসেও তা ১৪০ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকাঠামো আমাদের নেই। সামান্য রেশন দিতেই আমাদের অবস্থা নাজেহাল।
# তৃতীয় দফার লকডাউন চলছে। রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন এ ভাগ করা হয়েছে। সারা ভারত। সেখানে চলছে পুলিশ মিলিটারির লাঠি চার্জ। কিন্তু জনগণ নিজে থেকে সতর্ক হচ্ছে না কোনও দিন।
# প্রথমে সরকার করোনার জন্য যে উপসর্গ বলেছিল তা আমাদের ভারতে দেখা যাচ্ছে না। অর্থাৎ শ্বাসকষ্ট।
# জরুরী পরিসেবায় যুক্ত অনেকেই কাজের জন্য সাধারণের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হচ্ছেন।
# হাইড্রোক্সি ক্লোরোকুইন - ই বর্তমান ভরসা।
সমস্যা বহু রকমের তাই সমাধান চাই। সাথে চাই ভাত। সাথে চাই সবার জন্য কাজ।
অর্থনৈতিক অবস্থা করোনা পরবর্তী সময়ে যা দাঁড়াবে তা কল্পনা করে অনেক অর্থনীতিবিদ বলছেন ভারতে সঙ্কট পরবর্তী কালে কর্ম হারাবেন বিরাট সংখ্যক মানুষ। যার ফল আপনারা ভাবতে পারছেন?
তাই একটু ভেবে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। কারন যারা দিন আনে দিন খায় তারা আর ঘরে বসে থাকার মত অবস্থায় নেই। যারা ঘরে বসে ডালগোনা কফি খেয়ে ফেসবুকে শেয়ার করছেন তাদের কথা আলাদা।
তাই দেখে নিন কেন আমরা ভারতীয় রা এখন ও সেফ আছি ?
# আমরা সাধারণত অন্যান্য দেশের মত ঘরে বসে কাজ করি না, আমাদের বেশির ভাগ নাগরিক মাঠে ঘাটে কাজে যুক্ত।
# আমাদের ইমিউনিটি ক্ষমতা অন্যদের থেকে বেশি।
# আমাদের বেশির ভাগ অংশ যুবা, অর্থাৎ ২৫-৪০ বছরের মধ্যে।
# আমাদের বেশির ভাগ মানুষের বি সি জি টিকা দেওয়া আছে, যা উন্নত দেশ গুলিতে বহুদিন আগেই দেওয়া বন্ধ হয়ে গেছে।
# অন্যান্য দেশের থেকে আমরা মশলা জাতীয় খাবার বেশি খাই। যেগুলি ভাইরাস প্রতিরোধের ক্ষমতা রাখে।
# আমাদের দেশের বেশির ভাগ অংশ উষ্ণ প্রধান।
লেখা চলছে......।

0 Comments