কাঁধে রাখি হস্ত-
কাঁধে রাখি হস্ত, হই মোরা মস্ত।
পুনঃ কাঁধে ন্যাস্ত, দেখি কত প্রস্থ।
ফিরে আনি ত্রস্থ, হই মোরা চোস্ত।
ঝিক ঝিক ঝিক ঝিক ট্রেন ছুঁটেছে-
ঝিক ঝিক ঝিক ঝিক ট্রেন ছুঁটেছে
এ ট্রেন থামবে কোথায় কেউ কি জানে। কেউ না জানে।
নিঝুম রাতে এই ট্রেন কোথায় চলেছে,
ট্রেন চলেছে বিয়ে খেতে, ব্যাঁঙের বাড়ীতে, ব্যাঁঙের বাড়ীতে-
বর এল বেনারস থেকে নিয়ে এল শাড়ী-
কানপুর থেকে নিয়ে এল চপ্পল কোলাপুরী। চপ্পল কোলাপুরী।
মুনিরাম মুন্সি-
মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুন্সি,
নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায়
ঢিপি ভেঙ্গে উই ধরে, মই দিয়ে সই করে।
যত হেটে চলে সে, তত বেঁটে হয় সে।
যত হেটে চলে সে, তত বেঁটে হয় সে-
এক যে ছিল শেয়াল-
এক যে ছিল শেয়াল, তার চাপল রাতের খেয়াল
তার করে তাই তালটি ঠুকে টপকে গেল দেয়াল।।
ঢুকল রাজার ঘরে রাজা ভয়ে মরে।
ঠক ঠকিয়ে কাঁপতে থাকে তক্তপোষের পরে।
শেয়াল বলে রাজা আমি মাংস খাব তাজা,
পোলাও খাব, মণ্ডা খাব, খাব পাঁপড় ভাজা,
মারলো আবার চড়, রাজার গালের প’র
খবর পেয়ে দৌড়ে এল সাতশ রাজার চর।।
শেয়াল ভেবে মরে সে ঢুকল কেন ঘরে-
মন্ত্রী এসে খপাৎ করে লেজটি চেপে ধরে।।
আমরা হলেও ছোট-
আমরা হলেও ছোট
মোদের নয়কো ছোট মন
বিশ্ব জুড়ে যতেক শিশু
সবাই যে ভাই বোন
তোমরা যারা বড় আছো
আপন ও পর কেন বাছো?
মোরা ভাঙবো ওসব বাঁধা বাঁধন
এই করেছি পণ।।
মানুষ হয়ে মানুষের সাথে
বিবাদ করা পাপ
সবকে যদি বাসি ভাল
রয় না দুঃখ তাপ।
মোদের দেশের মহান যারা
শিখব মোরা তাদের ধারা
জগত জুড়ে দুঃখ সবার
করব রে মোচন।।
হলুদ হলুদ গাঁদা ফুল
লাল লাল গোলাপ ফুল
সবুজ সবুজ লতা পাতা
কালো কালো চুল
নীল আকাশের কোলটি ঘেঁষে
সাদা সাদা মেঘ যে ভাসে
বেগুনী রঙের শাড়ী পরে
দিদিরা যায় স্কুল
আমরা যাবো তাদের সাথে
বইয়ের ব্যাগটি নিয়ে কাঁধে
হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ
কেমন মজা হবে তাতে
নাইকো তাতে ভুল।
এখন ছোট আছি বড় হব
দেশকে মোরা গড়ে তুলব-
ঘরের কোনে বসে আর
খেলব না পুতুল।।
খোকার মাথায় শিং গজাল-
খোকার মাথায় শিং গজাল, দেখল সে আয়নায়
কান দুটো তার লম্বা দেখে বলে হায় হায়।।
ভাত খায় না ডাল খায় না, দেয় না জামা গায়,
কচি কচি ঘাস পাতা কচ কচিয়ে খায়।।
বসে পড়ি উঠে দাঁড়াই-
বসে পড়ি উঠে দাঁড়াই হাত পাশে রাখি-
কোমরে হাত দিয়ে এবার ডানে বামে দেখি।
হাত দুটো পাশে ছুঁড়ে গোড়ালি উঁচু করি
ধীরে ধীরে তালে তালে এবার বসে পড়ি।
লাফ দিয়ে হাত তুলে গাছের মত দুলি
হামাগুড়ি দিয়ে এবার শিশুর মত চলি।
লেফট রাইট লেফট রাইট মোরা সৈনিক বীর
গুড়ুম গুড়ুম চালিয়ে গুলি শত্রুর উড়াই শীর।।
ONE
ONE
TWO
THREE
FOUR
FIVE
SIX
SEVEN
EIGHT
NINE
TEN

0 Comments